News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে ভারত সরকার, অভিযোগ প্রিয়াঙ্কার
Image

ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে ভারত সরকার, অভিযোগ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কেরলের ওয়ানাডে ভূমিধস-বিপর্যস্ত মানুষজনের জন্য আর্থিক সহায়তার দাবিতে শনিবার সংসদের মকর দ্বারে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা। ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কে সি বেণুগোপাল-সহ অন্যান্য নেতারা আর্থিক সহায়তার দাবি জানান। কেরল ও ওয়ানাডের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

প্রিয়াঙ্কা এদিন অভিযোগ করেছেন, ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে ভারত সরকার। তাঁর কথায়, “সরকার ওয়ানাডকে বিশেষ প্যাকেজ দিতে অস্বীকার করছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। হিমাচল প্রদেশও একই রকম বড় ধরনের ধ্বংসলীলা দেখেছে এবং সেখানে কংগ্রেস সরকার আছে। তাঁরা কেন্দ্রের সাহায্য চাইছে। এখনও উভয় ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার রাজনীতির কারণে ক্ষতিগ্রস্তদের তাঁদের প্রাপ্য দিতে অস্বীকার করছে। তাঁরা ভারতের নাগরিক। প্রাকৃতিক দুর্যোগের সময় কোনও বৈষম্য করা উচিত নয়।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top