News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘বাংলা‌দেশ চ‌লো’ অভিযানে উত্তাল শ্রীভূমির স্থলবন্দর সুতারকান্দি সীমান্ত, নিরাপত্তা বাহিনী-সনাতনী ধস্তাধস্তি
Image

‘বাংলা‌দেশ চ‌লো’ অভিযানে উত্তাল শ্রীভূমির স্থলবন্দর সুতারকান্দি সীমান্ত, নিরাপত্তা বাহিনী-সনাতনী ধস্তাধস্তি

শ্রীভূ‌মি (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যাসলঘু সনাতনী‌দের ওপর নির্বিচারে অত্যাচার, ইসকন-এর সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু সহ অন্য সাধুসন্তকে গ্রেফতারের প্রতিবাদে সংগঠিত ‘বাংলা‌দেশ চ‌লো’ অভিযানে আজ রবিবার শ্রীভূমি জেলা সদরের অদূরে আন্তর্জাতিক সীমান্তবর্তী সুতারকান্দি এলাকা উত্তাল হয়ে ওঠে।

সনাতনী ঐক্যমঞ্চ-এর ডা‌কে আজ সকা‌লে হাজার হাজার জনতা উলুকা‌ন্দি‌তে এক সমাবেশে মি‌লিত হন। সেখান থেকে হাজারো জনতার বিশাল মিছিল ‘জয় শ্রীরাম’, ‘ইউনূস সরকার হায় হায়’, ‘ইউনূস মুর্দাবাদ’, ‘নিঃশৰ্তে চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তি চাই’, ‘হিন্দু সনাতনীদের ওপর হামলা বন্ধ করো’ ইত্যাদি নানা স্লোগা‌নে আকাশ-বাতাস মুখরিত করে সুতারকান্দি সীমান্তে গিয়ে পৌঁছে। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল তিন শতাধিক পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফ। নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন খোদ শ্রীভূমির পুলিশ সুপার পাৰ্থপ্ৰতিম দাস।

পুলিশ প্রশাস‌নের ব্যারিকেড ভেঙে মিছিল সীমান্তের কাছে যেতে আপ্রাণ চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেশ কিছুক্ষণ ঠেলাধাক্কা, ধস্তাধস্তি হয়। এক সময় মিছিলের একাংশ খাল, নালা পেরিয়ে সীমা‌ন্তে কাঁটাতারের কাছে চলে গেলে আধাসামরিক বাহিনী তাঁদের রুখে দিয়েছে।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top