News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্ৰেড পে বঞ্চনার প্রতিবাদে সরব বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষকরা
Image

গ্ৰেড পে বঞ্চনার প্রতিবাদে সরব বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ নভেম্বর:
গ্ৰেড পে বঞ্চনার প্রতিবাদে সরব হলেন বিশালগড় ইউনিটের অধীন বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশন। তাদের অভিযোগ ২০১৭ সালে বিগত বামফ্রন্ট সরকার পে এন্ড পেনশন রিভিশন কমিটি সুপারিশ করে পে রিভিউ করেছিল। এই স্কিমের আওতায় বিগত সরকার গ্রেড পে স্থির করে দিয়েছিল। যার ফলে সমস্ত ধরনের স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক অস্নাতক স্তরের শিক্ষক স্নাতকোত্তর স্তরের শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরা পর্যন্ত বঞ্চিত হচ্ছে গ্ৰেড পে থেকে। অতীতে গ্রেড পে চার বছর ১০ বছর এবং ১৭ বছর পর জাম্প দিতো । বর্তমান সরকারের কাছে বিশালগড় বিভাগের অধীন স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের দাবি যাতে করে বর্তমান সরকার এই নীতি পরিবর্তন করে। তাহলে লাভবান হবে শিক্ষকরা এবং তাদের গ্ৰেড পে লাফ দিয়ে বাড়বে, স্থির থাকবে না।

রবিবার সকাল বেলা বিশালগড় নামার বাজার তরুণ সংঘ ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো তুলে ধরেন ২০১২সালের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য অমিত রায় এবং বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের সভাপতি হারাধন দেবনাথ এবং সম্পাদক উত্তম দেবনাথ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top