News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেল স্টেশনে জনঔষধি কেন্দ্র উদ্বোধনে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

আগরতলা রেল স্টেশনে জনঔষধি কেন্দ্র উদ্বোধনে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৩ নভেম্বর : আজ ভারতবর্ষের ১৮ টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অঙ্গ হিসেবে আগরতলা রেল স্টেশনেও একটি জনঔষধি কেন্দ্র চালু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত, বুধবার আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের একটি আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী এবং রেলওয়ে লামডিং ডিভিশন এর ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দেশের ১৮ টি জনঔষধি কেন্দ্রের উদ্বোধনের এই উদ্যোগে প্রধানমন্ত্রী ত্রিপুরাতেও একটি ঔষধ কেন্দ্র খোলার সুযোগ দিয়েছেন। সাধারণ জনগণ কম মূল্যে প্রয়োজনীয় ঔষধ এই কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। এর জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top