News Flash

  • Home
  • খেলা
  • যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তুলতে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে : মুখ্যমন্ত্রী
Image

যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তুলতে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ নভেম্বর: সুস্থ থাকতে শরীরচর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে সর্বনাশা নেশার করাল গ্রাস থেকে যুবশক্তিকে রক্ষা করতে খেলাধুলা এক অন্যতম মাধ্যম। যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

শুক্রবার সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুর দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে কসবেশ্বরী নক্ আউট ফুটবল টুর্নামেন্ট এবং ইনডোর জিমের উদ্বোধন করে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মধুপুর প্লে সেন্টারের পাশেই জিম সেন্টারের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় যুব শক্তির উপর গুরুত্ব তুলে ধরেছেন। যুব শক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক দিক দিয়ে নয়, মানসিকভাবেও যুব শক্তিকে আরো শক্তিশালী করতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তারা খেলাধুলার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকবে। ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট নাম রয়েছে। ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ৭টি সিন্থেটিক ফুটবল মাঠ গড়ে তোলা হয়েছে। আজ এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। দিনরাত খেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ডাঃ সাহা আরো বলেন, নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত ভারত গড়ে তোলার জন্য যুবদের খেলাধুলায় আরো অধিক মাত্রায় যুক্ত হতে হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক সুশান্ত দেব, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মধুপুর প্লে-সেন্টার বনাম মতিনগর প্লে সেন্টার। একাধিক টিম এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top