News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের গতি হয় দ্বিগুণ, সুবিধাও মেলে দ্রুত : প্রধানমন্ত্রী 
Image

ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের গতি হয় দ্বিগুণ, সুবিধাও মেলে দ্রুত : প্রধানমন্ত্রী 

নাসিক, ৮ নভেম্বর (হি.স.): ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের গতি দ্বিগুণ হয়, সেই সঙ্গে প্রকল্পের সুবিধাও হয় দ্বিগুণ। মহারাষ্ট্রের নাসিকে ভোটপ্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ডাবল ইঞ্জিনের সরকারে প্রকল্পগুলির সুবিধাও দ্বিগুণ হয়। মহারাষ্ট্রের কৃষকরা এখন তা অনুভব করছেন। এখানে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে তাঁরা পাচ্ছেন নমো চাষী মহা সম্মান নিধি। তা হল বার্ষিক ১২ হাজার টাকার আর্থিক সাহায্য। আমি আমার কৃষক বন্ধুদের বলতে চাই, মহারাষ্ট্রে আবার যখন আমাদের সরকার গঠিত হবে, তখন এই ১২ হাজার টাকার সাহায্য বেড়ে ১৫ হাজার টাকা হবে। মহারাষ্ট্রের লক্ষাধিক কৃষক পরিবার এর থেকে বিশাল সুবিধা পাবে।”

কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের স্পষ্ট মতামত হল, ওবিসি দুর্বল হলেই কংগ্রেসের জন্য ক্ষমতার পথ খুলে যাবে, তাই কংগ্রেস ওবিসিদের মধ্যে ফাটল তৈরি করতে চায়। এখানে নাসিকে, অনেক ওবিসি জাতি আছে…কংগ্রেস চায় এই সমস্ত জাতি নিজেদের মধ্যে লড়াই করুক…কংগ্রেস আপনাদের ধ্বংস করতে মাঠে নেমেছে। কংগ্রেস আপনাদের ঐক্য এবং শক্তি দেখে সবচেয়ে বেশি বিরক্ত হয়। এই কারণেই কংগ্রেস চায় ওবিসিরা তাদের ঐক্য হারিয়ে ফেলুক।”

Releated Posts

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026

ইসির দফতরের পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, আকাশবাণী ভবনের গেট ঠেলে ঢুকে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কারা

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের…

ByByNews Desk Oct 6, 2026

ইসিআই-র বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top