News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ১১ জন শিশু রওনা দিচ্ছে অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবলে
Image

রাজ্যের ১১ জন শিশু রওনা দিচ্ছে অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবলে

আগরতলা, ৫ নভেম্বর : অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবল হবে এবার উড়িষ্যার ভুবনেশ্বরে। এতে ত্রিপুরা থেকে কলাকুঞ্জ সাংস্কৃতিক সংস্থার হয়ে ১১ জন শিশু অংশগ্রহণ করবে এই ইন্টারন্যাশনাল ফেস্টিবলে। আগামী ১৩ ই নভেম্বর শুরু হবে  ভুবনেশ্বরে অঞ্জলি ইন্টারন্যাশনাল চাইল্ড ফেস্টিবল।

ত্রিপুরা থেকে ১১ জন শিশু সহ তাদের অভিভাবক মিলিয়ে মোট ২৭ জনের টিম রয়েছে। এর মধ্যে দুজন স্পেশাল শিশুও রয়েছে। আগামী ৮ নভেম্বর রেলপথে রওনা হবেন তারা সকলে।

মঙ্গলবার শতদল সংঘ ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই সব তথ্য তুলে ধরলেন কলাকুঞ্জ কালচারাল একাডেমীর প্রিন্সিপাল সীমা সরকার। শতদল সংঘেই রয়েছে এই কালচারাল একাডেমি। সাংবাদিক বৈঠকে শতদল সংঘের তরফ  ২৭ জনকে  অভিনন্দন জানালো হয়।

একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সর্বোতভাবে সহায়তা করা হবে বলেও জানালেন শতদল সংঘ ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ।  ক্লাব সম্পাদকসহ ক্লাবের কর্মকর্তারা আশাবাদী,  কলাকুঞ্জ কালচারাল একাডেমীর হয়ে শিশুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে আন্তর্জাতিক এই উৎসবে।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top