News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিকদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের
Image

সাংবাদিকদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের

আগরতলা, ৫ নভেম্বর:  রাজ্যের কর্মরত সাংবাদিকরা ও তাদের পরিবারের সদস্য সদস্যারা বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট সাংবাদিকদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। 

এদিনের চিঠিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার লিখেন, রাজ্যের কর্মরত সাংবাদিকরা ও তাদের পরিবারের সদস্য সদস্যারা বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতালে আসতে হয়। অনেক সময় দেখা যায় তারা চিকিৎসা পরিষেবা নেবার জন্য শয্যা পান না। অনেককে মাটিতেও শুয়ে থাকতে হয়। এরকম অবস্থায় যদি ন্যূনতম একটা কেবিন সাংবাদিক ও তাদের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে সাংবাদিকরা বিশেষভাবে উপকৃত হবেন।

তিনি আরও একটি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করেছে। যা সাংবাদিকদের জন্যও কার্যকর। কিন্তু দেখা গেছে আইএলএস হাসপাতালে গেলে এই কার্ডকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এ বিষয়টিও মুখ্যমন্ত্রী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি বিশ্বাস করেন। বিশেষ করে আয়ুষ্মান প্রকল্পে যাতে আইএলএস হাসপাতালে সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করে দেবেন।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top