News Flash

Image

বিশালগড়ে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত

আগরতলা, ৫ নভেম্বর : প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নত, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বিশালগড় গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু করে নদীলাক, ধ্বজনগর, বাইদ্যারদীঘি পর্যন্ত পরিক্রমা করা হয়েছে। পদযাত্রায় অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা।

এদিন কংগ্রেসের সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে বিশালগড় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সিআরপিএফ জোওয়ান টি এস আর বাহিনী মোতায়েন করা হয়। পদযাত্রায় কংগ্রেস কর্মীদের  উপস্থিতি ছিলো লক্ষণীয়। ৩১ অক্টোবর থেকে ত্রিপুরার বিভিন্ন জেলায় সংহতি পদযাত্রা কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে বিশালগড় জেলা কংগ্রেসের এই উদ্যোগ।

আজ বিশালগড় বাইপাস সড়ক এলাকায় বন্দেমাতরম স্লোগান চমকে দিয়েছে এলাকাবাসীকে। ইতিপূর্বে বিশালগড়ে কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেখানে ছোটো বড় রাজনৈতিক সংঘর্ষ ঘটে ছিলো। তবে এবার বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেওয়ার জন্য পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএস ও টি এস আর জোওয়ান মোতায়েন করেছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক অশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আরক্ষা দপ্তরের কর্মীরা নিজের দায়িত্ব তৎপরতার সাথে পালন করেছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top