News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদের রানীনগরে বিপুল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার তিনজন
Image

মুর্শিদাবাদের রানীনগরে বিপুল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার তিনজন

মুর্শিদাবাদ, ২৫ অক্টোবর(হি.স.): ফেনসিডিল পাচার রুখতে আবারও বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে দুটি আলাদা অভিযানে ৮৩৪ বোতল ফেনসিডিল সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথম অভিযান চালানো হয় রানীনগর থানার হারুডাঙা এলাকায়। সেখান থেকে হাসিবুল সেখ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাসিবুলের বাড়ি চর বাঁশগাড়া এলাকায়।

হাসিবুলের স্ত্রী জানিয়েছেন, তিনি বিহারে কাজ করতেন এবং মাত্র ১৫ দিন হলো বাড়িতে ফিরেছেন। রাতের অন্ধকারে কেউ তাকে ডেকে নিয়ে গিয়েছিল বলে জানান তিনি। তার কথায়, “বাড়িতে ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, এখন সংসার কিভাবে চলবে তা বুঝতে পারছি না।”

একই রাতে, রানীনগর থানার পুলিশ সীমান্তবর্তী ঘোষ ঘাট এলাকায় অভিযান চালায় এবং দুটি মোটরসাইকেল থেকে যথাক্রমে ২২৩ ও ২২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শরিফুল মোল্লা ও মুকবুল সেখ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শরিফুল ও মুকবুল রানীনগরের রাজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয়েছে। এই ফেনসিডিল কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top