News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে পৃথক পৃথক অভিযান এসটিএফ-এর, ৪৫ গ্ৰাম মাদক সহ গ্ৰেফতার তিন, বাজেয়াপ্ত মোবাইল ফোন, নগদ টাকা সহ স্কুটি
Image

গুয়াহাটিতে পৃথক পৃথক অভিযান এসটিএফ-এর, ৪৫ গ্ৰাম মাদক সহ গ্ৰেফতার তিন, বাজেয়াপ্ত মোবাইল ফোন, নগদ টাকা সহ স্কুটি

গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : নিৰ্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে গুয়াহাটি মহানগরের লাস্টগেট এবং বশিষ্ঠ এলাকায় অভিযান চালিয়ে বমাল তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত তিন মাদক কারবারিকে যথাক্রমে রতন কুমার সিং, সামশেদ আলম এবং প্ৰদীপ চৌধুরি বলে শনাক্ত করা হয়েছে। তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪৫ গ্ৰাম সন্দেহজনক হেরোইন, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, নগদ ১৯,৭১০ টাকা এবং একটি স্কুটি।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে এসটিএফ আধিকারিক কপিল পাঠকের নেতৃত্বে পুলিশের এক দল দিশপুর থানা এলাকার লাস্টগেটে অভিযান চালায়। অভিযানকালে এএস ০১ এফই ২৬৯৩ নম্বরের একটি হোন্ডা ডিও স্কুটির গতিরোধ করে তাতে তালাশি চালায় এসটিএফ-এর দল। তালাশিতে একটি সাবান কেস থেকে ১৫ গ্ৰাম হেরোইন এবং নগদ ২,২০০ টাকা বাজেয়াপ্ত করেন তাঁরা। এর সঙ্গে মাদক কারবারি বশিষ্ঠ এলাকার বাসিন্দা জনৈক রতন কুমার সিং (৩০)-কে আটক করা হয়।

পরবর্তীতে রতন সিঙের প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে বশিষ্ঠ থানা এলাকার ৪ নম্বর এ চিলারায় পথের বাসিন্দা জনৈক চন্দন দাসের ভাড়া ঘরে অভিযান চালিয়ে আরও দুই ড্ৰাগস কারবারি যথাক্রমে সামশেদ আলম ওরফে রাজু (৩০) এবং প্ৰদীপ চৌধুরি (২৭)-কে পাকড়াও করেন এসটিএফ-এর অভিযানকারীরা। এই দুজনের হেফাজত থেকে ৩০ গ্রাম সন্দেহজনক হেরোইন ভরতি ১৭টি কন্টেইনার এবং ৭৪টি খালি সাবানের কেস বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সামশেদ এবং প্ৰদীপ চৌধুরির কাছ থেকে নগদ ১৯,৭১০ টাকা বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা।

পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাজেয়াপ্তকৃত হেরোইন, স্কুটি সহ ধৃত তিন মাদক কারবারিকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে এসটিএফ।

Releated Posts

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026

অসমের ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর, কুসংস্কার ভেঙে সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): অসমের মহিলাদের নেতৃত্বে গড়ে ওঠা ‘হাড়গিলা আর্মি’-র ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার…

ByByNews Desk Jun 28, 2026

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top