কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): শারদীয়া দুর্গোৎসবের বুধবার মহাষষ্ঠী। তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় মঙ্গলবারই। বুধবার সকালে সপ্তমী তিথিও শুরু হয়ে গিয়েছে। গত সন্ধ্যাতেই অনেক জায়গাতেই হয় বোধন। বুধবার ভোর থেকে বেলুড় মঠ-সহ বিভিন্ন মণ্ডপে শুরু হয় কল্পারম্ভ। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এদিকে আনুষ্ঠানিক ভাবে পুজো শুরু না হলেও, নামকরা মণ্ডপগুলিতে উদ্বোধন হয়ে যাওয়ায় প্রতিমা দর্শনের জন্য পঞ্চমীতেই ছিল নজর কাড়া ভিড়। সেইসঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ে। বুধবারও সকালেই অনেকে বেরিয়ে পরেছেন ঠাকুর দেখতে। জেলার নামকরা মণ্ডপগুলিতেও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে।

মহাষষ্ঠীতে দেবীর বোধন, কল্পারম্ভের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা
Releated Posts
মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…
বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪
পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…
কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩
জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…
আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

















