News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব করতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ মমতার
Image

ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব করতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ মমতার

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): “সামনের কয়েকটি দিনে বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আমি প্রশাসন, বিধায়ক, সাংসদ এবং দলীয় নেতৃবৃন্দকে আরো বেশি সক্রিয় থাকতে বলেছি এবং ক্ষতির পরিমাণ ব্যক্তিগতভাবে মূল্যায়ন করে, ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব করতে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি।”

সোমবার নিজের ফেসবুকে এই পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “পূর্ব ও পশ্চিম বর্ধমানের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে, পূর্ব বর্ধমানে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলাম। মানুষের নানাবিধ অসুবিধা, অভিযোগের বিষয়ে বিস্তারিত জানলাম।

আগামীর সকল পরিকল্পনার একটি রূপরেখা তৈরি করা হয়েছে এই বৈঠকে।” টানা বৃষ্টি, তার উপর জল ছেড়েছে ডিভিসি। দুইয়ের জোড়াফলায় বিপর্যস্ত বাংলার বেশ কয়েকটি জেলা। তার মধ্যে রয়েছে বর্ধমানের একাধিক এলাকা।

সোমবার পূর্ব বর্ধমানের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। এর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবিমার টাকা পাবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত। প্রচুর ফসল নষ্ট হয়েছে। যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী শস্যবিমার টাকা পাবেন কৃষকরা।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top