News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারক লিপি প্রদান করল ত্রিপুরা জার্নালিস্ট  ইউনিয়ন
Image

সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারক লিপি প্রদান করল ত্রিপুরা জার্নালিস্ট  ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আজ রাজ্যপালের কাছে এক স্মারক  লিপি প্রদান করা হয়। এদিনের এই সাক্ষাৎকারে ২০১৭ সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআই এর হাতে তদন্ত ভার গেলেও তাদের তদন্তর অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।

উল্লেখ্য, দুই সাংবাদিককে হত্যার পরে রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআই এর কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোন অগ্রগতি হয়নি। রাজ্যপাল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আবারো এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে জার্নালিস্ট ইউনিয়ন। দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন প্রতিনিধি দলে ছিলেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা শহীদ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক অলক ঘোষ, সহ-সম্পাদক অভিষেক দে ও সদস্য জাকির হোসেন। এছাড়াও ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেন্ডার কাউন্সিলর সম্পাদিকা শেষদ্রী দাশগুপ্ত।  

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top