মহিষাদল, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মহিষাদলের অমৃতবেড়িয়ায় রূপনারায়ণ নদের বাঁধ রক্ষা করতে রাত জাগলেন গ্রামবাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ নাগাদ পূর্ণিমা কোটালে জোয়ারের জল বাড়তেই বাঁধ ভাঙার আশঙ্কায় ঘুম উড়ে যায় বাসিন্দাদের। অমৃতবেড়িয়ার ওই জামাইপাড়া এলাকায় কয়েকদিন আগে ভয়াবহ ভাঙন হয়। বাঁধ মেরামতের পরও দু’বার ধসে যায়। মঙ্গলবার দুপুর নাগাদ ফের বাঁধে ধসে গিয়ে ভাঙন দেখা দেয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজি নিজে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বাঁধ মেরামত শুরু করতে বলেন সেচের ইঞ্জিনিয়ারদের। রাতে বাঁধের অবস্থা খতিয়ে দেখতে যান মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ও। পাশাপাশি নদী বাঁধের পাশে বসবাসকারী পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

রূপনারায়ণ নদের বাঁধ রক্ষায় রাত জাগলেন গ্রামবাসীরা, আতঙ্কে ঘুম উড়েছে
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















