News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘোলায় পুকুরে ডুবে থাকা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

ঘোলায় পুকুরে ডুবে থাকা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ঘোলা, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার ঘোলায় পুকুরে ডুবে থাকা গাড়ি থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। বুধবার সকালে ঘোলায় পুরনো পোস্ট অফিস এলাকায় পুকুরে একটি গাড়িকে ডুবে থাকতে দেখেন এলাকাবাসীরা। পুকুর থেকে ওই গাড়িটিকে উদ্ধার করার জন্য পুলিশে খবর দেওয়া হয়। পুলিস ক্রেন নিয়ে আসে গাড়িটিকে তোলার জন্য। পরে পুকুর থেকে ওই গাড়িটিকে তোলার পর দেখা যায় ভিতরে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার ঘোলায় পুরনো পোস্ট অফিস এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুর্ঘটনার কবলে পড়েছিল গাড়িটি, চালক বেরিয়ে আসতে পারেননি। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top