News Flash

  • Home
  • প্রধান খবর
  • সতর্ক রাজ্য প্রশাসন, কড়া নিরাপত্তার মোড়কে নবান্ন
Image

সতর্ক রাজ্য প্রশাসন, কড়া নিরাপত্তার মোড়কে নবান্ন

কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): মঙ্গলবারের নবান্ন অভিযানকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রয়েছে রাজ্য প্রশাসনের। সেই কারণে ৬ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। হাওড়া যাওয়ার পথে বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এমনিতেই নবান্ন সংলগ্ন চত্বরে কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা থাকে। প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত বদল করা হবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে সবিস্তারে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, ডায়মন্ডহারবার রোড, কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড-সহ মধ্য কলকাতার স্ট্র্যান্ড রোড, ক্যাসুরিনা এভিনিউয়ের মত মোট ২৪টি রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে জরুরি পরিষেবা সচল রাখতেই যেমন – অক্সিজেন সিলিন্ডার, দুধের গাড়ি, সংবাদপত্র, দমকল বাহিনী, শবদেহবাহী সকট, এলপিজি সিলিন্ডার ইত্যাদি যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top