News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৯ আগস্ট ইতালির গোলরক্ষক বুফনকে উয়েফার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড দেওয়া হবে
Image

২৯ আগস্ট ইতালির গোলরক্ষক বুফনকে উয়েফার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড দেওয়া হবে

রোম, ২৭ আগস্ট (হি.স.): ইতালি ও বিশ্ব ফুটবলের  কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ২০২৩ সালে সকল প্রকার ফুটবলকে বিদায় জানিয়েছেন।

ইতালির সর্বোচ্চ লিগ শিরোপা জিতেছেন তিনি। এর পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচও খেলেছেন বুফন। জুভেন্টাসের হয়ে দুই দফায় ২০ বছর খেলেছেন এই কিংবদন্তি ফুটবলার। সেই কিংবদন্তি বুফনকে উয়েফার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের পুরষ্কার দেওয়া হবে আগামী ২৯ আগস্ট। গত বছর এই পুরষ্কার জিতেছিলেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা।      

বুফনকে এই সম্মাননা দেওয়া প্রসঙ্গে উয়েফার সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন বলেছেন, ‘বুফনকে আমি ক্যারিয়ারের শুরু থেকেই দেখছি। সে অসাধারণ এক গোলরক্ষক। পোস্টের নিচে দাঁড়িয়ে ভালো ধারাবাহিক পারফরমেন্স করে যাওয়া তার মতো গোলরক্ষক খুব কমই আছে।’

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top