News Flash

  • Home
  • দিনের খবর
  • কলেজ স্কোয়ার থেকে শুরু নবান্ন অভিযান, শান্তি বজায় রাখার আহ্বান পুলিশের
Image

কলেজ স্কোয়ার থেকে শুরু নবান্ন অভিযান, শান্তি বজায় রাখার আহ্বান পুলিশের

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): কলেজ স্কোয়ার থেকে শুরু হল নবান্ন অভিযান। আর জি কর কাণ্ডে সুবিচার চেয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’। নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হচ্ছে গ্রিজ এবং মোবিলের পরত।শান্তিপূর্ণ ভাবে মিছিল করুন, এই আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছেন, কেউ বাধা দেবে না। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। শহরের বিভিন্ন প্রান্তে মাইকে এই মর্মেই প্রচার চালাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডে ইতিমধ্যেই কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও।

Releated Posts

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top