News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন লক্ষের অধিক গাঁজার চারা ধ্বংস করল পুলিশ
Image

তিন লক্ষের অধিক গাঁজার চারা ধ্বংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ জুলাই:
নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে যেন কোমড় বেঁধে মাঠে নামলেন কলমচৌড়া থানার পুলিশ। মঙ্গলবার কলমচৌড়া থানার অন্তর্গত মানিক‍্যনগর পঞ্চায়েতের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষের অধিক গাঁজার চারা ধ্বংস করে দেওয়া হয়।

এই দিনের অভিযানকালে নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার নবাগত ওসি শ্রী নাড়ু গোপাল দেব,ছিলেন থানার সেকেন্ড অফিসার সৈকত দাস সহ অন‍্যান‍্য পুলিশ টিএসআর জোয়ানরা। সকাল ১০:৩০ মিনিট থেকে অভিযান শুরু করে দুপুর ১টা পর্যন্ত অভিযান জারি রেখেছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের জানিয়েছেন ওসি বাবু। যদিও বর্তমান সময়টাতে গাঁজা চাষীরা সবেমাত্র চারা গাঁছ রোপনের কাজ করছেন। তবে সব জায়গায় এখনো পর্যন্ত চারা গাছ লাগানো হয়ে উঠেনি। চাষীরা তাদের নিজস্ব ভিটিতে অসংখ্য চারা গাছ প্রয়োজনের তাগিদে রেখে দিয়েছেন।কিন্তু গোপন তথ‍্যের ভিত্তিতে সেই সমস্ত চারা গাছের ভিটিতে হামলা দিয়ে তা ধ্বংস করে দিয়েছেন কলমচৌড়া আরক্ষা প্রশাসনের কর্মীরা এবং সেই ধ্বংসযজ্ঞ অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন ওসি নাড়ু গোপাল দেব।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top