News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ, প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
Image

মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ, প্রশাসনিক হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৮ জুলাই: ত্রিপুরার শহর থেকে গ্রাম সর্বত্রই বাজারে শাক সব্জির মূল্য আকাশ ছোঁয়া। এতে বাজারে গিয়ে সব্জির অগ্নিমূল্যে হাত পুড়ছে গরীব মধ্যবিত্তের। কুমারঘাটের বাজারেও ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাজেহাল মহকুমাবাসী। দাবি উঠছে প্রশাসনিক হস্তক্ষেপের।

ত্রিপুরায় বাজারগুলিতে হুহু করে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। এই পরিস্থিতিতে এমনিতেই সাধারন মানুষকে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে বলে অভিযোগ। রাজ্যে লাগামহীনভাবে যখন বেড়ে চলেছে অন্যান্য সামগ্রীর দাম তখনই আমজনতার উপর আরো চাপ বাড়ালো বাজারে নিত্য প্রয়োজনীয় শাকসব্জির মূল্যবৃদ্ধি। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও শাকসব্জির অগ্নিমূল্যে রীতিমতো নাভিশ্বাস উঠছে বিশেষ করে দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেনীর মানুষের মধ্যে। বিগত একমাস ধরে বাজারে হুহু করে বাড়ছে আনাজের মূল্য।

কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া বাজারে আসা ক্রেতারা জানালেন, সাধারন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে শাক সব্জির দাম। এই পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে মানুষকে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিজেদের প্রয়োজনমতো জিনিস কিনতে পারছেননা সাধারন মানুষ। বাজারে আসা আরো এক ক্রেতা জানিয়েছেন বাজারে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন।

অন্যদিকে বাজারে এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ব্যাবসায়ীরাও। বিভিন্ন সব্জির দামবৃদ্ধিতে কমেছে তাদের বিক্রিও। কুমারঘাট বাজারের এক সব্জি বিক্রেতা জানিয়েছেন, বিগত বন্যা পরিস্থিতি নষ্ট করেছে মাঠের ফসল ফলে স্থানীয় বাজারে চাহিদার চেয়ে কমেছে যোগান। স্বাভাবিকভাবেই বাইরে থেকে চড়া দামে সব্জি ঢুকছে বাজারে আর তাতেই বাড়ছে মূল্য। অধিকাংশ সব্জির দর বাজারে প্রতি কিলো বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায়। তিনি জানান, বর্তমান সময়ে স্থানীয় কৃষকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষাবাদ থেকে। বাজারে এই মূল্যবৃদ্ধি চলতে থাকলে আগামী কিছুদিনে তা আরো দ্বিগুন হবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ঐ বিক্রেতা। সব্জির অগ্নিমূল্যের জেরে বর্তমানে থলে হাতে বাজারে গিয়ে রীতিমতো হাপিয়ে উঠতে হচ্ছে ক্রেতাসাধারনকে। মূল্যবৃদ্ধির কোপ থেকে কবে মিলবে রেহাই? প্রশ্ন সাধারন মানুষের।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top