News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নানান সমস্যায় জর্জরিত বহু পুরনো সেকেরকোট বাজার
Image

নানান সমস্যায় জর্জরিত বহু পুরনো সেকেরকোট বাজার

আগরতলা, ১৭ জুলাই: রাস্তা এবং বাজারের চরম সমস্যা নিয়ে সরব হলেন স্থানীয় বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট বাজারের আশেপাশের সবগুলি রাস্তা বিগত বাম আমল থেকে এখনো পর্যন্ত চরম বেহাল অবস্থায় পরিনত হয়ে আছে। তার পাশাপাশি ৭০ শতাধিক পুরনো সেই সেকেরকোট বাজারটির অবস্থাও চরম বেহাল অবস্থা।অথচ প্রশাসনের তরফ থেকে নতুন করে সারাই করার কোন উদ্যোগ নেই। এই নিয়ে বাজার ব্যবসায়িকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বহু বছর ধরে বাজার ও রাস্তার বেহাল অবস্থা। রাস্তা চলাচল অযোগ্য। পাশাপাশি, সেকেরকোট বাজারটি নরকে পরিণত হয়ে আছে। যেখানে সেখানে আর্বজনার স্তূপ জমে রয়েছে। ফলে গোটা বাজারে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তাদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের জানানোর পরও কোনো উদ্যোগ নিচ্ছে না। 

Releated Posts

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top