News Flash

  • Home
  • Uncategorized
  • ভবিষ্যত্ গড়ার দিকে মন দেওয়া উচিত ছাত্রদের, মন্তব্য মুফতির
Image

ভবিষ্যত্ গড়ার দিকে মন দেওয়া উচিত ছাত্রদের, মন্তব্য মুফতির

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): ছাত্রদের জায়গা স্কুলে, কলেজে| তাঁদের এখন ভবিষ্যত্ গড়ার দিকে মন দেওয়া উচিত| পাথর mehbooba muftiছোঁড়া, বিক্ষোভ দেখানো তাঁদের কাজ নয়| মঙ্গলবার এ কথাই বললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি| টানা ৫২ দিনের মাথায় কারফিউ উঠে গিয়েছে কাশ্মীর উপত্যকার অধিকাংশ এলাকা থেকে| তবে নিরাপত্তার কারণে ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| কারফিউ শিথিল হওয়ার পর এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভূস্বর্গে|

এরকম সময়ে মঙ্গলবার মেহৱুবা মুফতি বলেছেন, ‘এটা কাশ্মীরের সংস্কৃতি নয়| আমাদের সংস্কৃতি হল, যদি ভুল করে পায়ে বই ঠেকে যায়, তাহলে কপালে ঠেকিয়ে প্রণাম করা|’ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘রাজ্যের উন্নয়নের জন্য আমাদের অনেক টাকা দিচ্ছে কেন্দ্র| আমাদের উচিত কঠোর পরিশ্রম করে তার সদ্ব্যবহার করা| যাতে রাজ্যের মানুষ সুবিধা ভোগ করতে পারে|’

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top