News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন
Image

গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

আগরতলা, ১৫ জুলাই: গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। চড়িলাম মধ্যপাড়ার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য জিবিতে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১১ জুলাই বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে বাস ও বাইকের মধ্যে সংঘর্ষে তরতাজা দুই যুবকের মৃত্যু হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে চড়িলাম মধ্যপাড়া আগরতলা উদয়পুর সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। টিআর০৭এইচ৪৭০৭ নম্বরের বাইক নিয়ে উত্তর চড়িলাম রাজীব কলোনী কালীটিলা এলাকার বাসিন্দা কার্তিক দত্ত( ২৪) বাজারে আসচ্ছিলেন। অপর দিক থেকে টিআর০১এসি০৪৫২ নম্বরের অল্টো গাড়ি নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় সজল চক্রবর্তী, সন্দীপন চক্রবর্তীর, লোকেশ রায় নামে তিন ব্যক্তির দ্রুত গতিতে উদয়পুর যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে কার্তিক দত্তের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

অন্যদিকে রাস্তায় ছিটকে পড়ে যান গাড়িতে থাকা তিন যুবক। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক ও গাড়ি দুমড়ে মুছড়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ দমকলবাহিনী। তারা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক কার্তিক দত্তকে মৃত বলে ঘোষণা দিয়েছে। তাঁর মৃত্যুর খবরে রাজীব কলোনী কালীটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ। এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্হানান্তর করা হয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে বিশালগড় মহকুমায় সড়ক দুর্ঘটনায় তরতাজা তিন যুবকের মৃত্যুর ঘটনা যেন সিপাহীজলা জেলা জুড়ে জনমনে শোকের ছায়া নেমে এনেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top