News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশজুড়ে উপনির্বাচনের ফল : কংগ্রেস এগিয়ে ৫টি আসনে, তৃণমূল ৪, হতাশা বিজেপি শিবিরে
Image

দেশজুড়ে উপনির্বাচনের ফল : কংগ্রেস এগিয়ে ৫টি আসনে, তৃণমূল ৪, হতাশা বিজেপি শিবিরে

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে শনিবার ভোট গণনা হচ্ছে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা এই চারটি আসন ছাড়াও হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে গণনা শুরু হয়েছে সকাল ৮ টায়। ১৩টি বিধানসভা আসনের মধ্যে ৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ৪টি আসনে এগিয়ে এবং বিজেপি, ডিএমকে, আম আদমি পার্টি ও জেডিইউ একটি করে আসনে এগিয়ে রয়েছে। হিমাচল প্রদেশের দেহরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে এএপি। বিহারের রূপাউলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রাবন্দি আসনে এগিয়ে ডিএমকে।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top