News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিছু মানুষ দেশে অরাজকতা ছড়াতে চাইছে, বিজেপিকে দুষে মন্তব্য রাউতের
Image

কিছু মানুষ দেশে অরাজকতা ছড়াতে চাইছে, বিজেপিকে দুষে মন্তব্য রাউতের

মুম্বই, ১৩ জুলাই (হি.স.): জুন মাসের ২৫ তারিখটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই নিয়েই বিজেপিকে একহাত নিলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয়ের মতে, কিছু মানুষ দেশে অরাজকতা ছড়াতে চাইছে। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “তাঁদের কোনও কাজ নেই। ৫০ বছর হয়ে গেল, মানুষ ভুলে গিয়েছে জরুরি অবস্থা। কেন এ দেশে জরুরি অবস্থা জারি করা হলো? কেউ কেউ দেশে অরাজকতা ছড়াতে চায়।” সঞ্জয় রাউত আরও বলেছেন, “রামলীলা ময়দান থেকে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল, আমাদের জওয়ানদের, সেনাবাহিনীকে বলা হয়েছিল সরকারের নির্দেশ না মানতে… তাই এমন পরিস্থিতিতে অটল বিহারী বাজপেয়ী যদি প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তিনিও তা চাপিয়ে দিতেন। এটা জাতীয় নিরাপত্তার ব্যাপার ছিল, কিছু মানুষ দেশে বোমা তৈরি করছিল এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করছিল। বালাসাহেব ঠাকরে সেই সময়ে জরুরী অবস্থাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন। আরএসএসও সমর্থন করেছিল।” উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের দেশের গণতন্ত্রের আত্মাকে গলা টিপে হত্যা করেছিলেন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে বুঝিয়ে দিয়েছিলেন স্বৈরাচারী মানসিকতা কাকে বলে। বিনা অপরাধে সেই সময়ে জেলে গিয়েছিলেন লাখ লাখ মানুষ। সংবাদমাধ্যমের কণ্ঠরোধও করা হয়েছিল। সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ২৫ জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় যাঁরা ওই অমানবিক বেদনা সহ্য করেছিলেন, তাঁদের প্রতিই সম্মান জানাবে দিনটি।’’

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top