News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগী সরকারের অধীনে উত্তর প্রদেশ থেকে নির্মূল হয়েছে মাফিয়া রাজ : জে পি নাড্ডা
Image

যোগী সরকারের অধীনে উত্তর প্রদেশ থেকে নির্মূল হয়েছে মাফিয়া রাজ : জে পি নাড্ডা

কুশীনগর, ২৪ মে (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার উত্তর প্রদেশের কুশীনগরের নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “উত্তর প্রদেশ আগে মাফিয়া শাসনের জন্য পরিচিত ছিল, এখানে আমাদের বোন, মেয়েরা নিরাপদ ছিল না, এখান থেকে ব্যবসায়ীরা অন্যত্র চলে যেতেন। এখন যোগী সরকারের অধীনে উত্তর প্রদেশ থেকে মাফিয়া রাজ নির্মূল হয়েছে, যারা মাফিয়াদের সমর্থন করেছিল তারা এখন জেলে। এখন ব্যবসায়ীরা এখানে থেকেই নিজেদের ব্যবসা করছেন।”
নির্বাচনী জনসভায় জে পি নাড্ডা আরও বলেছেন, “করোনার মতো মহামারীর সময়ে বিশ্বের কোনও নেতাই জানতেন না কীভাবে লড়াই করতে হয়। আমেরিকা, ইউরোপ, জাপানের মতো দেশগুলি সিদ্ধান্ত নিতে পারেনি, টাকা গুরুত্বপূর্ণ নাকি মানবতা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, লকডাউন আরোপ করেছেন এবং বলেছেন, জীবন থাকলে পৃথিবী আছে।” নাড্ডা আরও বলেছেন, “মোদীজি দেড় মাসে দেশকে করোনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করেছিলেন এবং তারপর মোদীজি বলেছিলেন, জীবন আছে তো পৃথিবী আছে। লকডাউন উঠল, তারপর দেশ এগিয়ে গেল উন্নয়নের পথে।”

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top