News Flash

  • Home
  • প্রধান খবর
  • চ্যালেঞ্জ করে কোর্টে যাব’, কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি অভিজিতের
Image

চ্যালেঞ্জ করে কোর্টে যাব’, কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি অভিজিতের

কলকাতা, ২১ মে (হি. স.): তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করেছে কমিশন। মঙ্গলবার বিকেল ৫ থেকে বুধবার বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাল্টা জবাব দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। ‘চ্যালেঞ্জ করে কোর্টে যাব’, কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘আমি যে উত্তরটা দিয়েছিলাম তাতে পরিষ্কার করে দিয়েছিলাম কোন পরিপ্রেক্ষিতে ওই কথা বলা হয়েছিল। দ্বিতীয়ত, আমি বলেছিলাম, যেহেতু প্রচারের মধ্যে আছি, যদি প্রয়োজন হয় তাহলে সাপ্লিমেন্টারি উত্তর দেওয়ার অধিকার রিজার্ভ রাখলাম। তৃতীয়ত, এই সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটা অপারচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়, তাও বলেছিলাম। নির্বাচন কমিশন তিনটের কোনওটাই করেননি।

অভিজিৎবাবু বলেন, “উল্টে যা লিখেছেন তাতে আমারই মানহানি করে বসেছেন। এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। কারণ সমাজে শুধু অন্য লোকের মান আছে, রেখা পাত্রের বা আমার নেই, তা তো নয়। সেই কারণে আপাতত আমি নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে একটা চিঠি পাঠিয়েছি। তাতে লাভ না হলে উপযুক্ত সময়ে আদালতে যাব। কারণ এই নির্দেশ যেভাবে আমার মানহানি করল, কোনওভাবেই সেটা আমি মেনে নেব না।’

প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন।

সূত্রের খবর, জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে, ‘কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ’ করেছেন অভিজিৎবাবু। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।

Releated Posts

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানায়…

ByByNews Desk Jun 10, 2026

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top