News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাত খেতে এসে হোটেল মালিকের মোবাইল চুরি করে পালালো যুবক
Image

ভাত খেতে এসে হোটেল মালিকের মোবাইল চুরি করে পালালো যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ মে: হোটেলে ভাত খেতে এসে দোকান মালিকের  স্মার্টফোন চুরি করে নিয়ে গেল এক যুবক।

ঘটনার বিবরনে জানা যায় সোমবার দুপুরে বিশালগড় ব্রিজ চৌমুহনী সংলগ্ন একটি হোটেলে এক যুবক দুপুরে ভাত খেতে আসে। তখন হোটেলের মালিক ভুবন সাহা ওনার ১৭ হাজার টাকা দামের স্মার্টফোন হোটেলে রেখে অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। তখন হোটেলে ভাত খেতে আসা এক যুবক হোটেল মালিকের অলক্ষে ওনার মোবাইলটি চুরি করে পালিয়ে যায়। পরে হোটেল মালিক ভুবন সাহা মোবাইলটি নিতে এসে দেখেন মোবাইলটি নেই। মোবাইল না পেয়ে হোটেল মালিক হৈচৈ শুরু করলে পার্শ্ববর্তী দোকান মালিকরা ছুটে আসে ততক্ষণে চোর মোবাইল নিয়ে পালিয়ে যায়। হোটেল মালিক ভুবন সাহা খবর দেয় বিশালগড় থানায়।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে প্রাথমিক তদন্ত করে যায়। তবে হোটেলের সামনে রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা অকেজ থাকায় মোবাইল চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে হোটেল মালিকসহ পার্শ্ববর্তী দোকানদারদের ধারণা মোবাইল চুরির ঘটনাটি নেশাখোরদের দ্বারাই সংঘটিত হতে পারে। নেশার টাকা জোগাড় করতেই এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে বিশালগড়ে। তবে অনেকেই ধারণা করছে বিশালগড়ে বিভিন্ন চুরি কান্ডের মূল কারণ নেশা, তাই যতদিন পর্যন্ত বিশালগড় থেকে নেশার সাম্রাজ্য ধ্বংস না হবে ততদিন পর্যন্ত এই ধরনের চুরি কান্ড সংঘটিত হবে।

Releated Posts

কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা

আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী

আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা

আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026
Scroll to Top