News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বামীর রহস্যমৃত্যুর তিন দিনের মাথায় উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ
Image

স্বামীর রহস্যমৃত্যুর তিন দিনের মাথায় উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ

কলকাতা, ১৬ মে (হি. স.) : সবে স্বামীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। তার পর থেকেই হতাশ ছিলেন স্ত্রীও। বৃহস্পতিবার বাপের বাড়ি থেকে তাঁরও ঝুলন্ত দেহ উদ্ধার করলেন পরিবারের সদস্যেরা। তিন দিনের ব্যবধানে মৃত্যু হল স্বামী, স্ত্রী দু’জনেরই। বছর দুই আগে তাঁদের বিয়ে হয়েছিল।

তিন দিন আগে আনন্দপুরের আদর্শনগরের বাড়ি থেকে সৌভিক ঘোষের (২১) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, স্ত্রীর সঙ্গে ঝামেলার পর আত্মঘাতী হন সৌভিক। সে দিন মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীর উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন পূজা অধিকারী (১৯)। এর পরেই বাড়ি থেকে সৌভিকের দেহ উদ্ধার করা হয়।

স্বামীর আত্মহত্যার খবর পেয়ে ভেঙে পড়েন পূজা। প্রেম করে তাঁরা বিয়ে করেছিলেন। সৌভিক ছিলেন পেশায় গাড়িচালক। পরিবার সূত্রে খবর, সৌভিকের মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করছিলেন। কারণ তিনি ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসাতেই চরম সিদ্ধান্ত নেন সৌভিক। এর পর বৃহস্পতিবার সকালে বাপের বাড়ি থেকে পূজার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top