News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪ জুন ইন্ডি জোট ক্ষমতায় আসতে চলেছে, অখিলেশের পাশে বসে দাবি কেজরিওয়ালের
Image

৪ জুন ইন্ডি জোট ক্ষমতায় আসতে চলেছে, অখিলেশের পাশে বসে দাবি কেজরিওয়ালের

লখনউ, ১৬ মে (হি.স.): আগামী ৪ জুন দেশে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডি জোট। বৃহস্পতিবার এই দাবি করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি চারটি বিষয়ে কথা বলতে চাই। প্রথমত, এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। দ্বিতীয়ত, বিজেপি ক্ষমতায় এলে ২-৩ মাসের মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, তাঁরা সংবিধান পরিবর্তন করতে চলেছেন এবং এসসি, এসটি-র সংরক্ষণ তুলে দেওয়া হবে। চতুর্থত, ৪ জুন ইন্ডি জোট ক্ষমতায় আসছে।”

বৃহস্পতিবার কেজরিওয়ালকে নিজেদের লখনউ-এর কার্যালয়ে স্বাগত জানান অখিলেশ যাদব। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন তাঁরা। কেজরিওয়াল আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ২০২৫-এর ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সী হবেন। প্রধানমন্ত্রী মোদী অমিত শাহকে তাঁর উত্তরসূরি করার এবং ২০২৫-এর ১৭ সেপ্টেম্বর তাঁকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন…প্রধানমন্ত্রী মোদী এখনও বলেননি যে তিনি ৭৫ বছর পরে অবসর নেবেন না, প্রধানমন্ত্রী মোদী এই নিয়ম তৈরি করেছেন এবং আমি সম্পূর্ণ আশাবাদী যে তিনি এই নিয়ম মেনে চলবেন।”

বিজেপির “৪০০ পার” প্রত্যাশা পূরণ হবে না আশাবাদী কেজরিওয়াল। তিনি বলেছেন, “প্রবণতা অনুযায়ী, বিজেপি ২২০ আসনের কম পাচ্ছে। হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানে তাঁদের আসন কমতে চলেছে। বিজেপি নিজেদের সরকার গঠন করতে যাচ্ছে না, ইন্ডি জোট সরকার গঠন করতে যাচ্ছে।” সপা প্রধান অখিলেশ বলেন, “৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নিজে ১৪৩-এর বেশি আসন পাবে না।”

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top