News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারের আমলে বাঙালী বিদ্ধেষ তথা উপজাতি তোষণ নীতি চলছে : আমরা বাঙালি
Image

বিজেপি সরকারের আমলে বাঙালী বিদ্ধেষ তথা উপজাতি তোষণ নীতি চলছে : আমরা বাঙালি

আগরতলা, ১৫ মে: বিজেপি সরকারের আমলে বাঙালী বিদ্ধেষ তথা উপজাতি তোষণ নীতি চলছে। সম্প্রতি অস্তিত্ব রক্ষার তাগিদে ৫১টি অসহায় বাঙালী পরিবার পেকুছড়া বনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাঁদেরকে উচ্ছেদ করার জন্যে প্রশাসন জোরজবরদস্তি করে চলেছে। আজ সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের অমানবিক নির্দয় আচরনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। পাশাপাশি আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি পক্ষ থেকে প্রসাশনের নিকট ৬ দফা দাবি জানিয়েছে।

আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানিয়েছেন, কাঞ্চনপুর মহকুমায় তেরটি গ্রামের ৫১টি বাঙালী পরিবারের ২১৭ জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনে আশ্রয় নিয়েছেন। কিন্তু পরিবারগুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্যে পুলিশও প্রশাসনের লোক মিলে জোরজবরদস্তি করে চলেছে। বার বার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেবার জন্যে। অথচ ঘটনাস্থলের খানিক দূরে বনদপ্তরের আরও একটি জায়গায় প্রায় একশ উপজাতি পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নিরব। এই হল বর্তমান বিজেপি সরকারের বাঙালী বিদ্ধেষ তথা উপজাতি তোষণ নীতির নমুনা যা অতীতের বাম আমলকে ও ছাড়িয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে সরব হয়েছে আমরা বাঙালি।

আমরা বাঙালির রাজ্য কমিটির পক্ষ থেকে প্রসাশনের নিকট ৬ দফা দাবি জানিয়েছে। দাবিগুলি হল, বিকল্প ব্যবস্থা না করে পেকুছড়ায় আশ্রিত কোন বাঙালী পরিবারকে পেকুছড়া থেকে উচ্ছেদ করা চলবে না, অবিলম্বে পেকুছড়া অঞ্চলে আশ্রিত উদ্বাস্তু বাঙালী পরিবারগুলিকে সরকারী উদ্যোগে খাদ্য, পানীয়, ঔষধপত্র ও থাকার জন্যে ঘর নির্মানের ব্যবস্থা করা হোক।

পাশাপাশি ৮০ জুনের গণহত্যার পর থেকে এ পর্যন্ত উগ্রবাদী আক্রমনে ও উগ্র রিয়াং শরনার্থীদের আক্রমনে যে সমস্ত বাঙালী পরিবার স্বজন হারা সম্পদ হারা হয়েছেন তাদের পূর্ণক্ষতি পূরন ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা সহ ৬ দফা দাবি জানিয়েছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top