News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের জরুরী বিভাগ সক্রিয় রাখা সহ দশ দফা দাবিতে মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন এসইউসিআই-র
Image

জিবি হাসপাতালের জরুরী বিভাগ সক্রিয় রাখা সহ দশ দফা দাবিতে মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন এসইউসিআই-র

আগরতলা, ১৫ মে: জিবি হাসপাতালের জরুরী বিভাগ সক্রিয় রাখা, সবসময় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সহ দশ দফা দাবিতে এস ইউ সি আই (সি) পক্ষ থেকে জিবি হাসপাতালের মেডিকেল সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে।

দলের জেলা সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী বলেন, জিবি হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা রাজ্যের জনসাধারণের প্রয়োজন মেটাতে পারছে না। রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মুমুর্ষ রোগীদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থাকেন। চিকিৎসা বিভাগও সব সময় সক্রিয় থাকে না। ফলে রাজ্যের মানুষ এই হাসপাতালের উপর ভরসা ও নির্ভরশীলতা হারিয়ে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে ছুটছেন। এরই প্রতিবাদে এস ইউ সি আই (সি) তরফ থেকে দলের জি বি হাসপাতালের মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেছে।

দলের দাবিগুলি হল, হাসপালের জরুরী বিভাগ সবসময় সক্রিয় রাখা হোক, প্রতিটি বিভাগে ২৪-ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় উপস্থিত থাকার ব্যবস্থা করা, রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ ব্যবস্হা করা সহ দশ দফা দাবি জানিয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top