বিজেপিতে যোগদান অব্যাহত, ২৩ পরিবারের ১৫৭ ভোটার বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: লোকসভা নির্বাচন আর হাতে গোনা পাঁচ দিন মাত্র বাকি আছে তার আগেই দলত্যাগ অব্যাহত রয়েছে। শনিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই যোগদান সভার আয়োজন করা হয়।

এদিন রাজ্যের প্রায় ছয়টি মন্ডলের ভোটাররা বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলের সামিল হয়েছে। এদিন ২৩ পরিবারের ১৫৭ জন ভোটার যোগদান করেন বিজেপিতে। তাদেরকে বরন করে নেন ভারতীয় জনতা যুব মোর্চার সাধারন সম্পাদক রানা ঘোষ।

যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যুব কংগ্রেস থেকে যুব মোর্চার যোগদান করা আমির হোসেনের নেতৃত্বে এদিন প্রায় ছয়টি মন্ডলের থেকে এই যোগদান অনুষ্ঠিত হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী কর্মসূচির প্রতি আকৃষ্ট হয়ে তারা বিজেপি দলে যোগদান করেছেন। নবাগতদের স্বাগত জানিয়েছেন তিনি।