News Flash

  • Home
  • দেশ
  • দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ভূপতিনগরে বিক্ষোভ তৃণমূলের
Image

দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ভূপতিনগরে বিক্ষোভ তৃণমূলের

পূর্ব মেদিনীপুর, ৬ এপ্রিল (হি.স.) : এর মধ্যে দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ভূপতিনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল।

শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ২০২২ সালের একটি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তাঁদের গাড়ির কাচ ভাঙা হয়। সেখান থেকে কোনও ক্রমে বেরিয়ে যায় এনআইএ। গ্রেফতার করা হয় তৃণমূলের দু’জনকে। ওই ঘটনার প্রেক্ষিতে ভূপতিনগর থানায় মামলাও দায়ের করে এনআইএ।

এর ঠিক পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় এনআইএ-র কড়া সমালোচনা করেন। উত্তরবঙ্গের জনসভাতেও বক্তৃতায় প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে পেশ করেন। দলনেত্রীর এহেন সমর্থন পেয়ে ভূপতিনগরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

প্রসঙ্গতা, এনআইএ-র এদিনের অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। আসলে হামলা করেছে এনআইএ।’’ তাঁর সংযোজন, ‘‘মধ্যরাতে গিয়ে যদি মহিলাদের বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, পলা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না?’’ মমতা এ-ও অভিযোগ করেন, ভূপতিনগরে মধ্যরাতে এনআইএ-র অভিযান আসলে করানো হয়েছে বিজেপিকে ভোটে সাহায্য করার জন্য।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top