News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন, ১৫ টি পদের প্রার্থী নির্বাচন: রিটার্নিং অফিসার
Image

আগামী ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন, ১৫ টি পদের প্রার্থী নির্বাচন: রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ : আগামী ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সকাল ৯টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে। গণনা শুরু হবে দুপুর ২টা থেকে। এদিনেই ফলাফল ঘোষণা করা হবে। আজ একথা জানালেন রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, প্রতিবছর ভোটারের সংখ্যা নিরিখে দুজন সহকারী রিটার্নিং অফিসার থাকেন। তবে এবছর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন নির্বাচনে।১৫ টি পদের প্রার্থী নির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এই ১৫টি পদে মোট ৩০ জন প্রার্থী আছেন।

সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাঃ পঙ্কজ বণিক এবং মৃনালকান্তি বিশ্বাস। সহ সভাপতির ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভাশীষ দে এবং সুব্রত দেবনাথ। সেক্রেটারির ১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক ইন্দু এবং রজত রায়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর দেববর্মা, অনুরাধা দেববর্মা, সুজয় সরকার এবং উৎপল দাস।

এদিন তিনি আরও বলেন, ১০টি মেম্বার পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের নাম, অর্ঘ পাল, অলক দত্ত, অনির্বান লোধ, অর্পণ দাস, বৈশাখী চক্রবর্তী, ভাস্কর দেববর্মা, দেবজিৎ বিশ্বাস, মলয় দেবনাথ, দীপ্তনু দেবনাথ ,মনীষা মজুমদার, নীলান্দ্রি মুখাজী, পুলক সাহা, রুপা দেব, সৈকত রহমান, সর্বানী দাস, শুভেন্দু নোয়াতিয়া, সুব্রত সাহা, তরুণ দে সরকার।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন একাধিক অভিযোগ পাওয়া গেছে। সেইগুলি উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে নেওয়ার পর এ বিষয়ে শুক্রবার দুপুরে একটি বৈঠক করা হয়েছে। অভিযোগগুলো নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু প্রচার সজ্জা সরিয়ে নেওয়া হয়েছে।

ভোটের দিন শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান বারের কাজ করতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে বাড়িতে থাকেন তাহলে বাড়ি থেকে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে যাবতীয় গোপনীয়তা বজায় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। সর্বমোট ভোটার ৫০০ জন। এর মধ্যে রয়েছে ৮০ জন নতুন ভোটার রয়েছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্র থাকবে চারটি। প্রত্যেক বুথে ১২৫ জন করে ভোটার থাকবে। তিনি আরো জানান, যতগুলি মনোনয়ন পত্র জমা হয়েছে সবগুলোই বৈধ। কোন মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি কোন প্রার্থী। আরো বলেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ব্যালট পেপার তৈরী করা হয়েছে ।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top