News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে প্রতিমায় আগুন, ঘটনায় চাঞ্চল্য
Image

রাতের আঁধারে প্রতিমায় আগুন, ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ: রাতের আঁধারে কালী প্রতিমায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সম্ভবত এই প্রথম রাজ্যের ইতিহাসে না শুধু দেশের ইতিহাসে এই নেক্কারজনক ঘটনাটি ঘটলো এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীররাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের পেছনে বটগাছের নিচে রাখা এক কালী প্রতিমা ও রাবার বাগানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  স্থানীয় জনগনরা আগুন নিয়ন্ত্রণে আনে সম্মিলিতভাবে। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ।

এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। তবে প্রতিমাতে আগুন লাগানোর মতো এই নেক্কারজনক ঘটনায় গোটা এলাকায় ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিমত একাংশের।

Releated Posts

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top