News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রেটার নয়ডায় আগুনে পুড়ল ৬টি ধাবা ও দু’টি দোকান, ফাটল বেশ কিছু সিলিন্ডার
Image

গ্রেটার নয়ডায় আগুনে পুড়ল ৬টি ধাবা ও দু’টি দোকান, ফাটল বেশ কিছু সিলিন্ডার

নয়ডা, ১৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ভয়াবহ আগুন লাগল রাস্তার ধারে অবস্থিত বেশ কিছু ধাবায়। আগুনে পুড়ে গিয়েছে ৬টি ধাবা ও দু’টি দোকান। বুধবার সকালে গ্রেটার নয়ডার বিসরাখ থানা এলাকায় রাস্তার ধারে অবস্থিত বেশ কিছু ধাবায় আগুন লাগে। শর্টসার্কিটের কারণে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়, এর ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দমকলের ১০টি ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

পুলিশ ও দমকল জানিয়েছে, আমরা গউ সিটি সার্কেলের কয়েকটি ধাবায় আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ আগুনে নেভাতে রওনা দেয় দমকলের কয়েকটি ইঞ্জিন। ৬টি ধাবা ও দু’টি দোকানে আগুন লাগে। দমকল অফিসার প্রদীপ কুমার বলেছেন, দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top