News Flash

Image

ফের ১১ কেজি গাঁজা সহ আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ:   রুটিন চেকিংয়ে ১১কেজি শুকনো গাঁজা উদ্ধার করল কদমতলা থানার পুলিশ। প্রতিদিনের মতো কদমতলা থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর আর সাংমা ধর্মনগর থেকে কদমতলা আসার মূল সড়কের উপর লালছড়া এলাকায় স্পেশাল যানবাহন চেকিংয়ে বসেন। 

সন্ধ্যা সাতটা নাগাদ দ্রুতগতিতে টিআর০৫-ডি-৭৮৫৮ নম্বরের সুপার স্প্লেন্ডার বাইকে করে দুই যুবক ধর্মনগরের দিক থেকে কদমতলা উদ্দেশ্যে আসছিল। তখন পুলিশ তাদের সিগন্যাল দেয় বাইক থামানোর জন্য। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের আটক করার পর তাদের সাথে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। তখন কদমতলা থানার পুলিশ বাইক সহ তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে আসে।

 কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন তাদের সাথে থাকা ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে ছোট বড় ৪ প্যাকেটে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। দুই পাচারকারীরা হলেন যথাক্রমে জুনেদ আহমেদ(১৯), পিতা মোঃ দুলাল উদ্দিন বাড়ি দক্ষিণ ফুলবাড়ী  ৬নং ওয়ার্ডে অপরজন জয়বুল হক (২৩), পিতা মোঃ মদরিছ আলী বাড়ি তারাকপুর ৫নং ওয়ার্ড এলাকায়। কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলার রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে। 

Releated Posts

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top