News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান কংগ্রেসে ভাঙনের আঁচ, প্রবীণ নেতাদের বিজেপিতে যোগদান
Image

রাজস্থান কংগ্রেসে ভাঙনের আঁচ, প্রবীণ নেতাদের বিজেপিতে যোগদান

জয়পুর, ১০ মার্চ (হি.স.) : রাজস্থান থেকে কংগ্রেসের প্রবীণ নেতারা বিজেপিতে যোগদান করায় কংগ্রেস দলে ভাঙনের আঁচ পাওয়া যাচ্ছে। রাজস্থান থেকে ৩ জন প্রাক্তন মন্ত্রী সহ ২৫ জনেরও বেশি প্রবীণ কংগ্রেস নেতা রবিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

রাজস্থানের রাজ্য দলের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন কৃষিমন্ত্রী লালচাঁদ কাটারিয়া, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ঘনিষ্ঠ এবং শচীন পাইলটের সমর্থক প্রাক্তন মন্ত্রী খিলাড়ি লাল বৈরওয়া বিজেপিতে যোগ দেন। এছাড়াও নাগৌরের বিশিষ্ট জাঠ নেতা এবং প্রাক্তন বিধায়ক রিচপাল মিরধা এবং বিজয়পাল মিরধাও বিজেপিতে যোগ দেন। এরফলে কংগ্রেস দলে এদিন বড় ভাঙন ধরেছে। লোকসভা নির্বাচনের আগে রাজস্থান কংগ্রেসের ২৫-এরও বেশি প্রবীণ নেতা বিজেপিতে যোগ দেন।

প্রসঙ্গত, মেওয়ারের প্রবীণ নেতা রণধীর সিং ভিন্ডার, যিনি এগারো বছর আগে বিজেপি ছেড়ে জনতা সেনা পার্টি গঠন করেছিলেন, তিনিও তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবার আবার বিজেপিতে যোগ দিয়েছেন।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top