News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন লিগ ক্রিকেটে জয়ে সূচনা ইউনাইটেড ফ্রেন্ডসের
Image

সুপার ডিভিশন লিগ ক্রিকেটে জয়ে সূচনা ইউনাইটেড ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। আট উইকেটে দারুন জয় দিয়ে লিগ সূচনা করেছে ইউনাইটেড ফ্রেন্ডস। প্রথম ম্যাচে ৮ উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে সুপার লিগে দারুণ সূচনা ইউনাইটেড ফ্রেন্ডসের।‌ খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। সকালে ম্যাচ শুরুতে সংহতি ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯.৫ ওভার খেলে ২৪৭ রানে ইনিংস শেষ করে নেয়। জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস ৩৭.২ ওভার খেলে  ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তেজস্বী জয়সোয়াল এর ১০৪ রান, রজত দে-র ৯৯ রান উল্লেখযোগ্য। সংহতির বিক্রম দেবনাথ সর্বাধিক ৫৬ রান পেয়েছিল। বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডস এর অভিজিৎ সরকার তিনটি এবং তেজস্বী জয়সওয়াল দুটি উইকেট পেয়েছে। সংহতির বিক্রম দুটি উইকেট পেয়েছিল। পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের তেজস্বী জয়সোয়াল।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top