News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে জনগণ আমার কাজকে মূল্যায়ন করে ভোট দেবেন : বিপ্লব
Image

লোকসভা নির্বাচনে জনগণ আমার কাজকে মূল্যায়ন করে ভোট দেবেন : বিপ্লব

আগরতলা, ৯ মার্চ: লোকসভা নির্বাচনে জনগণ আমার কাজকে মূল্যায়ন করে ভোট দেবেন। কাজের নিরিখে আমি জনগণের কাছে ভোট চাইবো। আজ গোমতি জেলার সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করে এমনটাই দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন,মোদী মানে বিশ্বাস, মোদী মানেই বিকাশ।মোদীর প্রতি আস্থা স্বরূপ বিভিন্ন দল থেকে বড় মাত্রায় বিজেপিতে যোগদান করছেন।

এদিন তিনি কার্যকর্তাদের উদ্দ্যেশে বলেন, দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেক জনগনের পরিবারের কাছে গিয়ে প্রধানমন্ত্রী প্রণাম পৌঁছে দিতে হবে। সাথে তাঁদের বিপ্লবকে আশীর্বাদ দেওয়ার জন্য বলতে হবে। জনগণ আমার কাজের নিরিখে লোকসভা নির্বাচনে ভোট দেবেন।
এদিন তিনি বলেন, ত্রিপুরার দুটি আসনে বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিৎ করতে সবধরনের প্রস্তুতি নিষ্ঠাবান কার্যকর্তাদের নিতে হবে।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top