News Flash

Image

অন্ডালে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর, ৮ মার্চ (হি. স.): শুক্রবার এক নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল অন্ডালের ধান্ডাডিহি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জীতেন্দ্র কুমার সিং (৩৪)। তার বাড়ি মাধবপুর কোলিয়ারি এলাকায়। এদিন সকালে ধান্ডাডিহি গ্রাম সংলগ্ন জলপ্রকল্পের পাশে পরিত্যক্ত খোলামুখ খনি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। মৃতের ভাই সত্যেন্দ্র কুমার সিং জানান,” সকালে মিসিং ডায়েরি করতে থানাতে গিয়েছিলাম। সেখানে পুলিশ জানায় ধান্ডাডিহিতে পরিত্যক্ত জলাশয়ে একটি মৃতদেহ দেখা গেছে। তারপরই মৃতদেহটি জীতেন্দ্রর বলে শনাক্ত করা হয়।” ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top