News Flash

  • Home
  • দিনের খবর
  • নারী দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত
Image

নারী দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷” প্রধানমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে সমগ্র দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা ব্যক্ত করেছেন, “রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, আমরা সমস্ত পরিবারের মঙ্গল কামনা করছি, পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখি। এটি নারীর ক্ষমতায়ন এবং তাঁদের জন্য ‘সহজ জীবনযাপন’ নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top