News Flash

Image

৩ মার্চ ইডির ডেপুটি ডিরেক্টরকে তলব সিআইডি-র

কলকাতা, ১ মার্চ, (হি.স.): আগামী ৩ মার্চ ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

কিন্তু কেন হঠাৎ এই তলব? ইডির ডেপুটি ডিরেক্টরের থেকে কোন তথ্য খুঁজছে রাজ্যের গোয়েন্দা সংস্থা? জানা যাচ্ছে, ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে সিআরপিসির ১৬০ ধারায় সিআইডির অফিসে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে।

সূত্রের খবর, ওই অভিযোগের ভিত্তিতেই ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এর পাশাপাশি সিআরপিসির ৯১ ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও হাজির হতে বলা হয়েছে ইডির ওই পদস্থ আধিকারিককে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে এক ব্যাপক জনরোষের মুখে পড়েছিলেন ইডির অফিসাররা। একদল উন্মত্ত জনতা ঘিরে ফেলেছিল ইডির টিম ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। রক্তাক্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্দেশখালিতে গিয়ে ইডির অফিসাররা আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযোগকারী হিসেবে রয়েছেন ইডির ডেপুটি ডিরেক্টর।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top