News Flash

  • Home
  • দিনের খবর
  • পানাগড়ে লাইন পারাপার করতে গিয়ে মৃত ১, আহত আরও ১
Image

পানাগড়ে লাইন পারাপার করতে গিয়ে মৃত ১, আহত আরও ১

দুর্গাপুর, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : লাইন পারাপার করতে আটকে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। আহত হয়েছে আরও একজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশন সংলগ্ন রনডিহা মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ধনঞ্জয় বিশ্বকর্মা (৫৫)। তার বাড়ি পানাগড় রেলপারে। ঘটনায় গুরুতর আহত সত্যেন্দ্র দাস নামে এক ব্যাক্তি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে এক মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় জানা গিয়েছে, সোমবার রাতে ওই দুই ব্যক্তি পানাগড়ের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল। রণডিহা মোড় সংলগ্ন এলাকায় পারাপার করার সময় ধনঞ্জয় বিশ্বকর্মার পা রেল লাইনের মাঝে আটকে পড়ে। বহু চেষ্টা করেও তার পা বার করতে পারেনি তার সঙ্গী। ওই সময় দূরপাল্লার একটি ট্রেনে দুজনই গুরুতর আহত হয়। তাদের মধ্যে ধনঞ্জয় বিশ্বকর্মার একটি পা কাটা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। এবং আহত দুই জনকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ধনঞ্জয় বিশ্বকর্মার। আহত সত্যেন্দ্র দাস চিকিৎসাধীন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top