News Flash

  • Home
  • দেশ
  • অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন পাইলট, কেন্দ্রের সমালোচনায় সরব কংগ্রেস নেতা
Image

অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন পাইলট, কেন্দ্রের সমালোচনায় সরব কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): অগ্নিপথ প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শচীন পাইলট বলেছেন, “মূলত অল্প বয়সে যারা চার বছর চাকরি করার পর অবসর নেবেন, তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু নেই। তাঁরা পেনশন পাবে না এবং ১১ লক্ষ টাকার গ্রাচুইটির অর্ধেক তাঁদের বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে। সুতরাং, খরচ কমানোর নামে, আমরা আমাদের সশস্ত্র বাহিনীর নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে খেলছি।”

শচীন পাইলট আরও বলেছেন, “ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও কঠোর পরিশ্রমের কোনও তুলনা হয় না। আমরা বিশ্বের সেরা যোদ্ধা বাহিনী। আমাদের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী কারও পিছনে নেই। কিন্তু তাঁদের বীরত্ব, শক্তি, দেশের প্রতি উৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিবেচনা করা উচিত এবং সম্মান করা উচিত। আমি মনে করি সরকার তাড়াহুড়ো করে এটি করেছে এবং আমরা এর বিরোধিতা করছি। আমাদের দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এ বিষয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন।”

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top