News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমতলী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বণিক ব্রাদার্স বনাম নীলজ্যোতি ট্র্যাভেলস পরস্পরের মুখোমুখি হয়। ফাইনালে নীলজ্যোতি ট্র্যাভেলস বণিক ব্রাদার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ানের শিরোপা লাভ করে। পুরস্কারস্বরূপ চ্যাম্পিয়ান নীলজ্যোতি ট্র্যাভেলসকে টাটা টিয়াগো গাড়ি ও ট্রফি এবং রানার্স বণিক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে।

ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সুর্যমনিনগর বিধানসভা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের এই ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনস্বার্থে নিরন্তর কাজ করে চলেছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনারাণী সরকার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য প্রমুখ। খেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ ফাইনাল ম্যাচের দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top