News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে ৫১কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক ধৃত
Image

পাচারকালে ৫১কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক ধৃত

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ ফেব্রুয়ারি: নতুন কায়দায় গাঁজা পাচার ভে‌স্তে দিল অসমের বাজা‌রিছড়ার থানার চুরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টের পু‌লিশ। ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে প্রবেশ করার পর চুরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টের পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করেছে।

শুক্রবার সকা‌লে ত্রিপুরা‌ থে‌কে অস‌মে প্রবেশ করা‌ টিআর০১-ভি-১৮৭৩ নম্ব‌রের এক‌টি প্লা‌ষ্টিক সামগ্রী বোঝাই মি‌নি ল‌রি‌ অস‌মের প্রবেশদ্বার চুরাইবা‌ড়ি‌তে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে আগাম খব‌রের ভি‌ত্তি‌ত্তে দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে গা‌ড়িতে থাকা প্লা‌ষ্টিক সামগ্রীর সা‌থে অ‌ভিনব কায়দায় মজুদ থাকা বি‌ভিন্ন প‌্যা‌কে‌টে ৫১কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়। যার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক ‌পাঁচ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।

এ কা‌ন্ডে গা‌ড়ির চালক কাম মা‌লিককে আটক‌ ক‌রে‌ছে পু‌লিশ। তা‌র নাম বল‌দেব রায়। বা‌ড়ি বিহা‌রের আঙ্গুরায়। পুলিশ ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে গাঁজা বোঝাই গা‌ড়ি‌টি ত্রিপুরা রা‌জ্যের প্রায় কু‌ড়ি‌টি পু‌লি‌শি চেকগেট অ‌তিক্রম ক‌রে অস‌মে প্রবে‌শের পর ধরা পড়ায় অ‌নে‌কে ত্রিপুরা পু‌লি‌শের সদার্থক ভূমিকা নি‌য়ে স্বাভা‌বিকভা‌বে নানা প্রশ্ন তুল‌তে শুরু ক‌রে‌ছেন।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবায় জাতীয় মানের স্বীকৃতি পেল ঊনকোটির দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির

আগরতলা, ২০ জুন: ত্রিপুরার ঊনকোটির জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীনস্থ দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top