News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় শুরু হল সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি
Image

উত্তর জেলায় শুরু হল সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৯ ফেব্রুয়ারি: সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর ত্রিপুরা জেলায় শুরু হয়েছে সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি। শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর ৬.০ এর উদ্বোধন হলো পানিসাগর মহকুমা হাসপাতালে। উদ্বোধন করেন পানিসাগর মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য অধিকারীক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা উপস্থিত ছিলেন নোডাল অফিসারের দায়িত্বে থাকা ডঃ শতরূপা দাস এবং এমপিএস রমা চাকমা।

মহকুমা স্বাস্থ্য অধিকারীক দীপঙ্কর ভূষণ দেববর্মা জানান ৯ তারিখ থেকে ফেব্রুয়ারীর ২২ তারিখ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে শূন্য থেকে ১৯ বছর পর্যন্ত ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের সুস্থ থাকার জন্য ঔষধপত্রাদি খাওয়ানো হবে।

দেখা গেছে পুষ্টির অভাবে এবং রক্তাল্পতার কারণে ছেলেমেয়েদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তাই তাদেরকে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে আয়রন ফলিক এসিড ভিটামিন এ এবং এবেনডইজম দেওয়া হচ্ছে। যাদের বিদ্যালয়ে শেষ হয়ে গেছে বা ড্রপ আউটের কারণে বিদ্যালয় যাচ্ছেনা বাড়ি বাড়ি আশা কর্মী এবং অঙ্গনওয়ারী কর্মীরা গিয়ে তাদেরকে ওষুধ খাওয়াবে।

 পানিসাগরে মোট নগর পঞ্চায়েতের সংখ্যা ১ টি,  গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৫টি, ভেলিজ এর সংখ্যা ১টি,  সাব সেন্টার ৫টি, এমসিএইচ ১টি, ডাব্লিউসি ৫২ টি, সরকারি স্কুল ২৫ টি প্রাইভেট স্কুল চারটি, কেন্দ্রীয় বিদ্যালয় ১টি এবং ৪ হাজার ৭৮২ জন রয়েছে বাড়িতে। মোট ৭১৩২ জনকে ঔষধ খাওয়ানোর পরিকল্পনা নিয়ে পানিসাগর মহকুমার স্বাস্থ্য দপ্তর উদ্যোগী হয়েছে।

Releated Posts

ভোররাতে মোবাইল দোকানে চুরি, তেলিয়ামুড়া বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: ভোররাতের অন্ধকারে মোবাইল দোকানের তালা ভেঙে একাধিক বহুমূল্যবান মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top